‘ঈথা’ শুটিংয়ে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর

shrodha

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘ঈথা’ সিনেমার শুটিংয়ে আহত হয়ে দুই সপ্তাহের জন্য বেড রেস্টে আছেন। মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনীভিত্তিক এই চলচ্চিত্রের শুটিং চলাকালে তার বাম পায়ে গুরুতর চোট লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানায়, শনিবার (২২ নভেম্বর) সকালে লাভনি নৃত্যের একটি দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার শিকার হন শ্রদ্ধা। দ্রুতলয়ের এই নাচে অংশ নিতে তিনি প্রায় ১৫ কেজি ওজনের শাড়ি ও গয়না পরে প্রস্তুত ছিলেন। নাচের এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেললে তার কোমরবন্ধনী মাটিতে পড়ে যায় এবং তাতে বেকায়দায় পা পড়ে তিনি আহত হন।

দুর্ঘটনার পর চিকিৎসকের পরামর্শে দুই সপ্তাহের জন্য ‘ঈথা’ ছবির শুটিং বন্ধ ঘোষণা করেন পরিচালক। তবে প্রযোজকের আর্থিক ক্ষতির কথা বিবেচনায় শ্রদ্ধা শুরুতে ক্লোজ শটের শুটিং চালিয়ে যেতে চাইলেও কিছুক্ষণের মধ্যেই তার পায়ের ব্যথা বেড়ে যায়। পরে ইউনিট শুটিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন শ্রদ্ধা কাপুর। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই পুনরায় শুরু হবে ‘ঈথা’ সিনেমার বাকি শুটিং।

Read Previous

শেখ হাসিনার রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

Read Next

ভূমিকম্পের সময় পড়বেন যেসব দোয়া

Most Popular