রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোন পদে রয়েছেন, তা এখনো নিশ্চত হওয়া যায়নি।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।

Read Previous

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

Read Next

হাদির পর ‘ভারতের টার্গেট’ হাসনাত আব্দুল্লাহ

Most Popular