টুপটুপ রিসোর্টে আগুন, ক্ষমা চেয়ে যা বললেন তৌসিফ মাহবুব

কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ারটেক সৈকতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। মর্মান্তিক এ ঘটনায় নিজের কষ্টের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’

অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ১০ জনের প্রাণহানির খবর সামনে আসার পর থেকেই শোক ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ঘটনাটি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান।

তৌসিফ মাহবুবের এই পোস্টেও মর্মান্তিক দুর্ঘটনায় তার গভীর শোক ও কষ্টের প্রতিফলন ঘটেছে।

এর আগে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি যত্রতত্র রিসোর্ট ব্যবসার তীব্র সমালোচনাও করেন।

Read Previous

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

Read Next

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular