তাওবা ও আত্মশুদ্ধি প্রতিটি মানুষের জন্য জরুরি
মানুষ ভুল করে, পাপ করে, এটাই তার স্বভাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা মানুষকে কখনোই হতাশ হতে দেননি। তিনি কোরআনে ঘোষণা করেছেন, “হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো
