কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪২ জনকে জীবিত উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
