মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না করলে দেশের সব মিল বন্ধের ঘোষণা বিটিএমএর
বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না করলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব মিল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। রাজধানীর কারওয়ানবাজারে বিটিএম-এ কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির
