স্বাস্থ্যসেবায় সবার পাশে ডক্টরস২৪

যোগ্য ও অভিজ্ঞ ডাক্তারের খোঁজ এবং ভালো হাসপাতালের সন্ধানে আপনার পাশে আছে ‘সুস্বাস্থ্যের সহযাত্রী’ ডক্টরস২৪। যেখানে (https://doctors24.bd/) রোগীরা সহজেই ডাক্তার ও হাসপাতাল খুঁজে পান। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ্রুত এগিয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্ম।

বর্তমানে ডক্টরস২৪ প্ল্যাটফর্মে পাঁচ হাজারের বেশি নিবন্ধিত চিকিৎসকের প্রোফাইল এবং ৩৫০টির বেশি হাসপাতালের তথ্য সংযুক্ত রয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই রোগ অনুযায়ী চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, রোগী দেখার সময় এবং হাসপাতালের অবস্থান সম্পর্কে জানতে পারছেন।

ডক্টরস২৪ প্ল্যাটফর্মটির তথ্য অনুসন্ধান কার্যক্রম আরও সহজ করতে ওয়েবসাইটের সার্চ বক্সে ‘এআই ডক্টর অ্যাসিস্ট্যান্ট’ নামের এআই চ্যাটবট যুক্ত করা হয়েছে। এর ফলে সার্চ বক্সে প্রয়োজনীয় তথ্য লিখে সার্চ করলেই এআই চ্যাটবটটি ব্যবহারকারীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তরসহ নির্দিষ্ট চিকিৎসক বা হাসপাতালের তথ্য দ্রুত জানিয়ে দেয়। ফলে নির্ভরযোগ্য তথ্যের ওপর ভিত্তি করে ব্যবহারকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এই এআই চ্যাটবটের লক্ষ্য চিকিৎসকের বিকল্প হওয়া নয়, বরং সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া।

ব্যবহারকারীরা এই এক প্ল্যাটফর্ম থেকেই চিকিৎসকের শিক্ষা, অভিজ্ঞতা, চেম্বারের সময়সূচি, হাসপাতালের তথ্য এবং বিভিন্ন রোগ, চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ক নির্ভরযোগ্য নিবন্ধ ও ভিডিও সহজেই খুঁজে নিচ্ছেন।

স্বল্পসময়ের মধ্যেই ডক্টরস২৪ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিদিনই এই নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হচ্ছে। দ্রুত এই প্রবৃদ্ধি ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রতি মানুষের বাড়তে থাকা আস্থা এবং প্রয়োজনীয়তারই প্রতিফলন।

ডক্টরস২৪-এর চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা গ্রহণের আগে সঠিক তথ্য পাওয়া মানুষের অধিকার। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছি, যেখানে মানুষ সহজেই চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাবেন। প্রযুক্তির মাধ্যমে এই অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং ব্যবহারবান্ধব করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, নির্ভরযোগ্য তথ্য মানুষকে সচেতন ও তথ্যভিত্তিক স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত নিতে সহায়তা করে। ভবিষ্যতে নতুন প্রযুক্তি, নির্ভরযোগ্য কনটেন্ট এবং ব্যবহারবান্ধব সেবার মাধ্যমে এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।’

ডক্টরস২৪-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব উদ্দিন জানিয়েছেন, ‘ভবিষ্যতে আরও নতুন স্বাস্থ্যসেবা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের মানুষ এক প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় অধিকাংশ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।’

‘অভিজ্ঞতার আলোকে দেখা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকের সন্ধান, চেম্বারের সময়সূচি, হাসপাতালের তথ্য এবং স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য কনটেন্ট বিভিন্ন উৎসে ছড়িয়ে থাকায় প্রয়োজনীয় তথ্যটি খুঁজে পেতে প্রচুর সময় ও শ্রম ব্যয় হয়। আমরা এসব কিছুকে সহজ, দ্রুত এবং তথ্যসমৃদ্ধ করতে কাজ করছি’- যোগ করেন মো. সোহরাব উদ্দিন।

প্ল্যাটফর্মটির বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইট ছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

স্বাস্থ্যসেবায় সময়ই সবচেয়ে মূল্যবান। সেই উপলব্ধি থেকেই ডক্টরস২৪ প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, সময়মতো সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই তাদের এমন উদ্যোগ।

Read Previous

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Read Next

‘চাকার ওপর দুর্গ’ খ্যাত পুতিনের লিমুজিন এখন দিল্লিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular