কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ব্যক্তিগত জীবনের এই সুখবরটি শেয়ার করেন।

অপূর্ব জানান, তার কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দেন। সন্তানের জন্মের সময় অপূর্বও সেখানে উপস্থিত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ আছেন।

ফেসবুক স্ট্যাটাসে অপূর্ব লিখেন, “আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!”

মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, “আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন; ২০২০ সালে সে সংসারের ইতি ঘটে।

Read Previous

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

Read Next

সিঁড়ি দিয়ে নিয়মিত ওঠানামা করলে কি উপকার পাওয়া যায়?

Most Popular