রোগ মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কখনো হালকা অসুস্থতা, কখনো কঠিন ব্যাধি-প্রতিটি পরিস্থিতিতেই মানুষ শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক দুর্বলতায় ভোগে। তবে ইসলামে অসুস্থতার সময় ধৈর্য ধারণ করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট আরোগ্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে,
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَاسِ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান্নাসি মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফি ইল্লা আনতা শিফায়ান লা-ইয়ুগাদিরু সাকমা।
অর্থ: হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী-আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যে, কোনো রোগ অবশিষ্ট না থাকে।
হাদিস : আনাস বিন মালিক (রা.) বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ফু দিতেন।
(সহিহ বুখারি, হাদিস নং : ৫৭৪২)
