ডিপিএলের প্রথম দিনের দলবদল সম্পন্ন, কে কোন দলে?

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিন সম্পন্ন হয়েছে। প্রথম দিনেই দল পাল্টেছেন ৭৯ জন ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী এবং তানজিম হাসান সাকিব তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম।

সকল প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আশার আলো দেখতে পেল ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ লিস্ট এ টুর্নামেন্ট। শনিবার (১৮ এপ্রিল) শুরু হয়েছে দলবদল। এদিন সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলেছে দলবদলের কার্যক্রম।

প্রথমদিনেই চমক দেখিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারা দলে ভিড়িয়েছে আজিজুল হক তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, আকবর আলী, এনামুল হক বিজয়, তানজিদ তামিম এবং তানজিম হোসেন সাকিবকে। দলটিতে নাম লিখিয়েছেন বেশকিছু তরুণ উদীয়মান ক্রিকেটাররাও।

দুই ঐতিহ্যবাহী দল আবাহনী এবং মোহামেডানও পিছিয়ে নেই দলবদলে। প্রথম দিনে আবাহনী দলে টেনেছে খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী, মারুফ মৃধা, অনিক সরকার, রোহনাত দৌলা বর্ষণ, সাব্বির হোসেন, ইকবাল হোসেন ইমন এবন সৌম্য সরকারকে।

মোহামেডানে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, পারভেজ ইমন, ইয়াসির আলী, মোহাম্মদ মৃত্যুঞ্জয়, নাইম আহমেদ, তৈবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন।

নাসির হোসেন এবং তৌফিক খান তুষারসহ পাঁচ জন যোগ দিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবে। আল আমিন, রুয়েল মিয়া, ইরফান শুক্কুর এবং নাহিদুল ইসলাম গিয়েছেন বসুন্ধরা স্ট্রাইকার্সে।

এছাড়া সিটি ক্লাবে যোগ দিয়েছেন ১৫ জন, গুলশান ক্রিকেট ক্লাবে ৩ জন এবং ঢাকা লেওপার্ডে যোগ দিয়েছেন ১৫ ক্রিকেটার।

আগামীকাল দলবদলের শেষ দিন। এদিনও যথারীতি ১১টা থেকে ৫টা পর্যন্ত চলবে দলবদলের কার্যক্রম।

এদিকে, দলবদল শেষের আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। দলটির কোচ হান্নান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে স্কোয়াড জানান।

আসন্ন ডিপিএলে আবাহনীর স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সাব্বির রহমান, জিসান আলম, মেহরব হাসান অহিন, রাকিবুল হাসান, মাহফুজুর রাব্বি, সাব্বির হোসেন, অনিক সরকার, শামসুল ইসলাম অনিক, নাঈমুর নয়ন, সৈয়দ খালেদ আহমেদ, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহনাত দৌলা বর্ষন, মেহেদি হাসান।

Read Previous

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪২

Read Next

৬০ দিনেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রেস সচিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular