মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

প্রবাসী বাংলাদেশিদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইরান যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে সাময়িক বিরতির পর এখন থেকে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে আগের মতোই নিয়মিত ফ্লাইট চলাচল করবে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

আগামী ২৩ এপ্রিল থেকে ঢাকা-দোহা রুটে পুনরায় ফ্লাইট চালু হতে যাচ্ছে। সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে দোহার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি ফ্লাইট রওনা হবে।

বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রতিদিন দুবাই ফ্লাইট পরিচালিত হচ্ছে। এছাড়া আবুধাবী রুটে সপ্তাহে ছয়দিন (বৃহস্পতিবার ছাড়া) এবং শারজাহ রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। মাস্কাট রুটে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পরিচালিত হলেও ফেরার পথে বিমানটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করছে। সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচদিন এবং জেদ্দা রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালিত হচ্ছে।

Read Previous

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

Read Next

‘প্যাশন থেকে প্রফেশন-ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি’

Most Popular