শিক্ষার্থী আন্দোলনে নীরবতা, শাহরুখকে ঘিরে প্রশ্নের ঝড়

ভারতের নিট (এনইইটি) পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। তিনি পদত্যাগ করলেও আন্দোলন চলমান রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর সেই নীরবতাকেই ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা প্রশ্ন ও সমালোচনা।

যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানের সঙ্গে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যায় এই অভিনেতাকে। মাথায় হুডি ও চোখে রোদচশমা পরা শাহরুখের সেই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নতুন করে শুরু হয় আলোচনা।

নেটিজেনদের একাংশের দাবি, দেশের হাজারো শিক্ষার্থী যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আন্দোলন করছেন, তখন দেশের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে শাহরুখ খানের অন্তত একটি বক্তব্য দেওয়া উচিত ছিল। কেউ লিখেছেন, ‘আপনারও সন্তান রয়েছে, শিক্ষার্থীদের জন্য অন্তত কয়েকটি কথা বলতে পারতেন।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘নিট ইস্যুতে এখন পর্যন্ত একটি পোস্টও করলেন না কেন?’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ খানের নামে নিট আন্দোলন নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। পরে সেটি ভুয়া বলে জানা যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আরও বিভ্রান্তি তৈরি হয় এবং অভিনেতার নীরবতা নিয়ে আলোচনা বাড়তে থাকে।

জানা গেছে, ‘কিং’ সিনেমার শুটিংয়ের কাজে সম্প্রতি মেয়ে সুহানা খানকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন শাহরুখ। ভাইরাল হওয়া ছবিটি সেই সফরের সময় তোলা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে অভিনেতা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নিট আন্দোলন নিয়ে বলিউডের বেশ কয়েকজন তারকার নীরবতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। সেই তালিকায় শাহরুখ খানের নামও উঠে এসেছে। তবে চলমান বিতর্ক ও সমালোচনার বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বলিউডের এই সুপারস্টার।

Read Previous

১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে

Read Next

আল্লাহর নবীগণের দৃঢ় তাওয়াক্কুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular