মা হতে যাচ্ছেন অভিনেত্রী পূজা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি বলিউডেও সমান দাপটে কাজ করে যাচ্ছেন। তবে ব্যক্তিগত জীবনকেও তিনি সবসময় এগিয়ে রাখেন। এবার দিলেন দারুণ এক সুখবর। দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওর শুরুতেই একটি প্রেগন্যান্সি কিট দেখা যায়, যার রিপোর্ট পজিটিভ। এর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন যে, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি।

ভিডিওতে পূজা তার অন্তঃসত্ত্বাকালীন সময়ের কিছু কঠিন মুহূর্তও তুলে ধরেছেন। শারীরিক দুর্বলতা, ক্লান্তি আর বিষণ্ণতায় যখন তিনি বিছানায় কাতরাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় তার প্রথম সন্তান কৃষিভ।

মায়ের মন ভালো করতে কৃষিভের আদুরে ‘হামি’ আর ভালোবাসার মুহূর্তটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওর একটি অংশে অভিনেত্রী তার বেবিবাম্পও প্রদর্শন করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’

এদিকে ২০২০ সালে করোনা লকডাউনের সময় তড়িঘড়ি করে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে আইনি বিয়ে সারেন পূজা। বিয়ের কয়েক মাসের মাথাতেই তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান কৃষিভ। তবে তাদের বাগদান সম্পন্ন হয়েছিল আরও আগে ২০১৭ সালে।

উল্লেখ্য, টালিউডে ‘মাচো মাস্তানা’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া পূজাকে পরবর্তীতে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা গেছে।

Read Previous

এপ্রিলের প্রথম তিন সপ্তাহেই এলো ২৩৩ কোটি ডলার রেমিট্যান্স

Read Next

১৪টি বোয়িং কিনবে সরকার, ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular