মালদ্বীপকে দিয়ে শুরু হবে বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে আফঈদা-ঋতুপর্ণাদের ম্যাচ তিনদিন পর ২৮ মে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ৩১ মে।

টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপসঙ্গী মালদ্বীপ ও ভারত। ‘এ’ গ্রুপের তিন দল হচ্ছে সর্বশেষ দুইবারের রানার্সআপ নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান।

২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

বুধবার টুর্নামেন্টের গ্রুপিং করার পর ফিকশ্চারও প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।

ফিকশ্চার

২৫ মে ২০২৬ : ভুটান-নেপাল, মালদ্বীপ-ভারত
২৮ মে ২০২৬ : শ্রীলঙ্কা-ভুটান, বাংলাদেশ-মালদ্বীপ
৩১ মে ২০২৬ : নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভারত
০৩ জুন ২০২৬ : সেমিফাইনাল
৬ জুন ২০২৬ : ফাইনাল

Read Previous

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

Read Next

রাজশাহীতে পাম্পে তেল নিতে এসে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

Most Popular