খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নুর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার মধুপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে মধুপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদের বাড়ির সামনে একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুরের দিকে সেখানে আহত নুর আলমের মৃত্যু হয়। তারা উভয়ই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় সাইফুল গ্রুপের একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Read Previous

মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল

Read Next

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা টাইগ্রেসদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular