মাতৃত্ব গড়ে ওঠে সততার ওপর, লুকোচুরি বা বিতর্কের ওপর নয়: অপু বিশ্বাস

আজ বিশ্ব মা দিবস। তাইতো বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে মে মাসের দ্বিতীয় রোববার এই দিনটি পালিত হয় মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য।

রোববার (১০ মে) মা দিবস উপলক্ষ্যে স্যোশাল মিডিয়ায়ে একটি পোস্ট করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

ফেসবুক পোস্টে অপু লিখেছেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’

অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা নানা মন্তব্য করেছেন।

অনেকে শুভকামনা জানান আবার কেউ কেউ অপুর সমালোচনা করতে ছাড়েন নি।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র আব্রাম খান জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

Read Previous

কষ্ট কমানোর বড় ওষুধ স্পর্শ, নিঃসঙ্গ জীবনে এর বিকল্প কী

Read Next

তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্র হত্যা করছেন: আসিফ মাহমুদ

Most Popular