তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্র হত্যা করছেন: আসিফ মাহমুদ

 

রোববার (১০ মে) স্থানীয় সরকার নির্বাচনসহ সমসাময়িক বিষয়ে এনসিপির বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সরকার সেটা করছে না। বিপরীতে সিটি করপোরেশনের প্রশাসকরা তাদের চেয়ারে বসে ভোট চাচ্ছেন।’

আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, ‘দিনদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সম্প্রতি সীমান্ত হত্যা বেড়েছে। সবার আগে বাংলাদেশ নীতি সীমান্ত হত্যার ক্ষেত্রে আমরা দেখি না।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবরুদ্ধ আছেন। তিনি যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই ভারত সরকারের কাছে অনুরোধ, তাকে এয়ারপোর্টে পাঠিয়ে দিতে। বাকিটা আমরা আমাদের টেরিটোরিতে দেখে নেব।’

Read Previous

মাতৃত্ব গড়ে ওঠে সততার ওপর, লুকোচুরি বা বিতর্কের ওপর নয়: অপু বিশ্বাস

Read Next

তাসকিনের ৫০ পূর্ণ হওয়ার সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

Most Popular