আরও ২ শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে ঝরে গেল সাড়ে চারশ’র বেশি প্রাণ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৩ শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মোট ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ জন ছাড়পত্র পেয়েছেন।

Read Previous

নেপালে আইটি সেবা চালু করল বাংলাদেশি প্রতিষ্ঠান

Read Next

হাম উপসর্গ থাকলেই গণহারে রেফার্ড করা হচ্ছে ঢাকায়, দিশেহারা অভিভাবকরা

Most Popular