শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা মঙ্গলবার (১৯ মে) থেকে অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে।

বুধবারের (২০ মে) মধ্যে সব শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে উৎসব ভাতার অর্থ যাবে বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে রোববার এমপিওভুক্ত পৌনে ৪ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Read Previous

ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদে আলোচনায় শাফায়েত

Read Next

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

Most Popular