পেটের চর্বি কমানোর উপায়

পেটের চর্বি কমাতে শুধু কম খাওয়া নয়, বরং নিয়মিত জীবনযাপন, সঠিক খাবার ও ব্যায়ামের সমন্বয় জরুরি। দ্রুত ফলের জন্য কঠোর ডায়েটের বদলে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা বেশি কার্যকর।

পেটের চর্বি কমানোর কার্যকর উপায়গুলো হলো-

১. নিয়মিত হাঁটা ও ব্যায়াম
২. প্রতিদিন অন্তত ৩০-৪৫ মিনিট দ্রুত হাঁটুন
৩. দড়ি লাফ, সাইক্লিং বা জগিং উপকারী
৪. প্ল্যাঙ্ক, ক্রাঞ্চ, স্কোয়াটের মতো ব্যায়াম পেট টানটান রাখতে সাহায্য করে
৫. খাবারে নিয়ন্ত্রণে আনুন
৬. ভাজাপোড়া, কোমল পানীয় ও অতিরিক্ত মিষ্টি কম খান
৭. সাদা ভাত ও ময়দাজাত খাবার পরিমিত খান
৮. বেশি করে শাকসবজি, ফল, ডাল, ডিম ও প্রোটিনসমৃদ্ধ খাবার খান
৯. রাত জেগে খাওয়ার অভ্যাস কমান
১০. দিনে ২-৩ লিটার পানি পান শরীরের মেটাবলিজম ভালো রাখতে সাহায্য করে
১১. চিনিযুক্ত পানীয়ের বদলে লেবুপানি বা সাধারণ পানি বেছে নিন
১২. ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ
১৩. প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি
১৪. অতিরিক্ত স্ট্রেস হরমোনের কারণে পেটের চর্বি বাড়তে পারে

কিছু অভ্যাস বদলাতে হবে-
১. দীর্ঘ সময় বসে না থেকে মাঝেমধ্যে হাঁটুন
২. ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
৩. হঠাৎ ওজন কমানোর ওষুধ বা ক্র্যাশ ডায়েট থেকে দূরে থাকুন=

Read Previous

এলপিএলে প্রাক-চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা প্রকাশ, একই দলে সাকিব-তাসকিন

Read Next

ঈদুল আজহার বার্তায় ইসরাইলকে ‘উপড়ে ফেলার’ অঙ্গীকার মোজতবা খামেনির

Most Popular