চার গোলে এগিয়ে জাপান

প্রথম হাফে তিউনিসিয়াকে দুই গোল দেয়ার পর দ্বিতীয় হাফে আরও দুইটি গোল করেছে জাপান।

প্রথমার্ধে জাপানের বিপক্ষে আক্রমণ ও বল দখলে পিছিয়ে ছিল তিউনিসিয়া, যা দ্বিতীয় হাফেও দেখা যায়। ম্যাচের চতুর্থ মিনিটে জাপানের কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল হজম করে তিউনিসিয়া। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান কামাডা।

এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভিতর থেকে জোড়াল শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।

দ্বিতীয় হাফে আবারও আক্রমণ সাজায় জাপান। ৬৯তম মিনিটে ইতো জাপানকে তৃতীয় গোল এনে দেয়। আর ৮৪তম মিনিটে ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন আয়াসে উয়েদা।

এখন তিউনিসিয়ার হার এবং বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। প্রথম ম্যাচে তারা সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিলো।

Read Previous

কার হাতে বিশ্বকাপ দেখতে চান জাহিদ হাসান?

Read Next

তারল্যের প্রাচুর্যেও বেসরকারি খাতে ঋণপ্রবাহে ভাটা কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular