ফাইনালে খেলবে দল, এই বিশ্বাসে বিয়ে পেছালেন পর্তুগিজ তারকা

বিশ্বকাপের জন্য বিয়ের তারিখ এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েল পর্তুগিজ ফরোয়ার্ড গঞ্জালো রামোস। আগামী ১৮ জুলাই তার বিয়ে হওয়ার কথা থাকলেও সেটি এক সপ্তাহ পিছিয়ে ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে আগামী ১৯ জুলাই দিবাগত রাত একটায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ ফাইনাল। ফাইনালের আগে বাদ পড়লে অর্থাৎ সেমিফাইনাল, কোয়ার্টার কিংবা তার আগে বাদ পড়লে ১৮ জুলাই আরামসে বিয়ে করতে পারতেন রামোস। তবে মেগা ফাইনালে পর্তুগাল খেলবে, এমনটা দৃঢ় বিশ্বাস রামোসের। সেই বিশ্বাস থেকেই বিয়ের তারিখ পিছিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘বিশ্বকাপ শেষের এক সপ্তাহ পর- ২৫ জুলাই আমার বিয়ে অনুষ্ঠিত হবে।’

‘আসলে আমার বিয়ে ১৮ জুলাই হওয়ার কথা ছিল। কিন্তু সেটা স্থগিত করা হয়েছে কারণ বিশ্বকাপের ফাইনাল জুলাইয়ের ১৯ তারিখ। আমরা অন্তত বিশ্বকাপের ফাইনাল খেলব।’

রামোসের দাবি অবশ্য খুব অযৌক্তিক নয়। ক্রিস্টিয়ানো রোনালদো, হোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভারা আসলেই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে শুরুটা তেমন আশানুরূপ হয়নি পর্তুগিজদের। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে রবার্তো মার্টিনেজের শিষ্যরা। তবে এখান থেকে দ্রুতই ঘুরে দাঁড়ানোর আশা দলটির।

Read Previous

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের ভবিষ্যদ্বাণী করল এআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular