দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২২ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৭ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Read Previous

আবাসিকে নতুন গ্যাস সংযোগ নিয়ে সংসদে যে তথ্য দিলেন মন্ত্রী

Read Next

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতাকেই সরিয়ে দিলো বিদ্রোহীরা, বরখাস্ত অভিষেকও!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular