দিনাজপুরের হিলি সীমান্তের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে কমিটির হাতে ফল ও মিষ্টি উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ।
অধিনায়ক বলেন, জয়পুরহাট ও হিলি এলাকার ৬৯ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ১৫০ সদস্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে।
Tags: বিজিবি
