কানায় কানায় পূর্ণ ঐতিহাসিক মাদরাসা মাঠ, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল ও আশপাশের এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। এরই মধ্যে সভাস্থলে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় মাদরাসা মাঠে এমন চিত্র দেখা যায়। বিএনপি আয়োজিত এ জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। দুপুরের পর থেকেই নেতা-কর্মীদের ঢলে জনসভাস্থল পূর্ণ হয়ে যায়।

জনসভাকে ঘিরে সকাল থেকেই রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের মিছিল দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থলে পৌঁছালে নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে মাদরাসা মাঠ। কিছুক্ষণের মধ্যেই জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Read Previous

সোনার ভরি কত আজ?

Read Next

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular