‘প্যাশন থেকে প্রফেশন-ওয়েডিং ইভেন্টে দক্ষতা গড়তে প্রশিক্ষণই মূল চাবিকাঠি’

ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষতা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ তারিকুজ্জামান।

সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-১ এলাকার ক্রিকেটার্স কিচেন অ্যান্ড ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারিকুজ্জামান বলেন, “ইভেন্ট ম্যানেজমেন্ট এখন আর কেবল সাজসজ্জা বা খাবার আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ শিল্পখাত, যা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল সম্ভাবনা তৈরি করছে।” তিনি জানান, সংগঠনটির প্রধান লক্ষ্য তিনটি-নতুন উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণের মাধ্যমে কাজের মান উন্নয়ন এবং এই পেশার টেকসই ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই খাতে টিকে থাকতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কেবলমাত্র দক্ষতার মাধ্যমেই একজন পেশাজীবী সফলতা অর্জন করতে পারেন।” সংবাদ সম্মেলনের বিষয়টি পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান সংগঠনের প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন আপন।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের উদ্যোগে ‘ফ্রম প্যাশন টু প্রফেশন’ শিরোনামে একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। এর লক্ষ্য হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানিং খাতে দক্ষ জনশক্তি তৈরি করা। আয়োজকরা জানান, ‘প্রফেশনাল ওয়েডিং ইভেন্ট প্ল্যানিং ওয়ার্কশপ: ফ্রম প্যাশন টু প্রফেশন’ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং দেশের বড় বড় বিয়ে ও কর্পোরেট ইভেন্টে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কাজ করার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করা হবে।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম, সহ-সভাপতি রাজিয়া হক কনক, সাধারণ সম্পাদক সালফিন আনোয়ার রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোমেল, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মো. মোরসালিন সানি, মহিলা বিষয়ক সম্পাদক বিতাস্তা আহমেদ এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. রায়হান রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও মেন্টর হিসেবে অংশ নেন ফাইরিন ফরিদ, রাজিয়া হক কনক, আনিকা আজম, বিতাস্তা আহমেদ, মো. মোরসালিন সানি, সানিলা আইনাব, নাহিয়ান ইবনাত ও আব্দুল্লাহ আল মামুন।

Read Previous

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

Read Next

‘জমি নিয়ে বিরোধের জেরে নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular