উদ্বেগ বাড়াচ্ছে হাম: আরও ৫ মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ২৮ হাজার

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে আরও চারজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত এই দেড় মাসে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৫৯ জন।

১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দেড় মাসে নিশ্চিত হামের কারণে মৃত্যু হয়েছে ৩৯ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, একই সময়ে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১৯৪ জনের, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন চারজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা গেলেও যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। হঠাৎ জ্বর, শরীরে লালচে দানা বা র‍্যাশ, চোখ লাল হওয়া এবং কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে। সেই সঙ্গে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে স্বাস্থ্য অধিদফতর।

Read Previous

ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে বিশ্ব: আইইএ

Read Next

বিটরুটে লুকিয়ে আছে যেসব পুষ্টিগুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular