শিক্ষায় ভেদাভেদ নিরসনে কারিকুলাম নিয়ে সরকারের কাজ চলছে

শিক্ষা কার্যক্রমে ভেদাভেদ নিরসনে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সমান্তরাল কারিকুলাম নিয়ে বর্তমান সরকারের কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২৫ এপ্রিল) নরসিংদীর বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইবি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলামের পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। বিদ্যালয়গুলোতে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কি না তাও যাচাই করা হচ্ছে। সঠিক পাঠদানের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশুদের আকৃষ্ট করতে মিড-ডে মিলের কার্যক্রম ও নজরদারি চলমান আছে।’

ববি হাজ্জাজ বলেন, ‘কোনো অবস্থাতেই যেন মিড-ডে মিলের কারণে শিশুরা অসুস্থ না হয় সে জন্য সাপ্লায়ারদের কঠোর হুঁশিয়ারি দেয়া হচ্ছে।’

এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Read Previous

ডেঙ্গু মোকাবিলায় আগেভাগেই ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি

Read Next

মোস্তাফিজের-নাহিদের অনুপস্থিতি, যেনো প্রতিপক্ষের জন্যই বড় সুযোগ

Most Popular