কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল ধানির মৃত্যুতে আগামীকাল বুধবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এই শোক প্রস্তাব পাস হয়।

শোক প্রস্তাবের প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ সূরা কাউন্সিল, কাতার দূতাবাস ও কাতার সরকারের কাছে পাঠানো হবে বলে জানানো হয়।

এর আগে, গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মৃত্যুবরণ করেন।

সেসময় এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং ব্যক্তিগতভাবে তিনি কাতারের আমির, রাজপরিবার, সরকার ও ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Read Previous

৫ আগস্টের মধ্যেই উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর: তথ্য উপদেষ্টা

Read Next

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular