বৃষ্টিপাত নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে বৃষ্টিপাত। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২০ জুলাই) এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে ঢাকা ও এর আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সেই সাথে বয়ে যেতে পারে দমকা হাওয়া। ভারী বৃষ্টির কারণে রাজধানীর নিচু এলাকাগুলোতে সাময়িক জলজট তৈরি হতে পারে, যা বাড়াতে পারে সাধারণ মানুষের ভোগান্তি।

এছাড়া আগামী ২৩ তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। তখন সেখানেও সতর্কতা জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Read Previous

মাদারীপুরের শিবচরে স্পেন ভক্তদের মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন

Read Next

লিওনেল মেসির সঙ্গে ‘প্রতারণা করেছে আর্জেন্টিনা’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular