স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১ হাজার ৬৩৩ টাকা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, স্বর্ণের প্রচলিত হিসাব অনুযায়ী, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

Read Previous

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফয়সল আমীন

Read Next

জাপান থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Most Popular