ঢাকা টেস্ট: ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ঢাকা টেস্ট জিততে ১৭০ রানের লক্ষ্য পেল ওয়েস্ট ইন্ডিজ

নাঈম হাসানের ৫২ রানের ইনিংসের পরও মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

৬ উইকেটে ৭৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশে দুই অপরাজিত ব্যাটসম্যান জাকের আলী ও নাঈম হাসান। তবে দিনের শুরুতেই জোমেল ওয়ারিক্যানের করা ওভারের শেষ বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জাকের

এরপর দলীয় ১১০ রানের মাথায় ৮ রান করে আউট হন হাসান মাহমুদ। একপ্রান্ত আগলে রেখে দলের লিড বাড়াতে থাকেন নাঈম হাসান। দলীয় ১২৭ রানে তাইজুল ইসলাম ফিরলেও শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন নাঈম।

শেষ পর্যন্ত দলীয় ১৪২ রানে রোস্টন চেজের বলে জসোয়া বিশপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করেন রোস্টন চেজ। তিনি শিকার করেন ৫ উইকেট। আর জোমেল ওয়ারিক্যান নেন ৪ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৪৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

Read Previous

মুখোমুখি শহিদের সাবেক প্রেমিকা কারিনা ও স্ত্রী মীরা, কী হলো অনুষ্ঠানে?

Read Next

লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্কতা

Most Popular